
উজ্জল হালদার
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১২ জন শিক্ষক ও প্রভাষক আই সি টি বিষয়ে মাষ্টার ট্রেইনার হওয়ার জন্য টি টি কলেজ বরিশাল এ প্রশিক্ষণ গ্রহন করে ।
জানা যায় বরিশাল বিভাগের বিভিন্ন থানার আরও অনেক শিক্ষক ও প্রভাষক একই প্রতিষ্ঠানে চারটি গ্রুপে ভাগ হয়ে প্রশিক্ষণ গ্রহন করে।
আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন নামক প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। জেলা ও উপজেলা শিক্ষা অফিসের প্রেরণকৃত শিক্ষকদের প্রশিক্ষনটির সার্বিক তত্ত্বাধানে ছিল টি টি কলেজ বরিশাল, যার প্রশাসনিক দায়িত্বে ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রনালয়।
প্রশিণার্থীদের প্রশিক্ষণ চলাকালিন সময়ে ব্যাগ, প্যাড, কলম, সার্টিফিকেট প্রদানসহ সম্মানীভাতা প্রদান করা হয়। ২৫/০১/২০২৫ তারিখ হতে একটানা ০৫/০২/২০২৫ তারিখ পর্যন্ত প্রশিক্ষণ চলে।
প্রশিক্ষণের শেষের দিন প্রতিটি গ্রুপ থেকে তিনজনকে পুরস্কৃত করা হয়। শিক্ষা মন্ত্রনালয়ের সাথে জুম মিটিং এর মাধ্যমে প্রশিক্ষণটি শেষ হয়।





























