শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

সিলেটের দর্শকদের চুপ করিয়ে দিয়ে উপভোগ করেছেন রিশাদ

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বুধবার ০৮ জানুয়ারি ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৮ জানুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বিপিএলে মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ যখন শুরু হলো, গ্যালারি তখন কানায় কানায় পূর্ণ। স্থানীয় দলের সমর্থনে ভেসে আসছিল গগনবিদারী আওয়াজ। তবে রিশাদ হোসেন ও জাহান্দাদ খান বোলিংয়ে আসার পর যখন ধস নামে সিলেটে ব্যাটিংয়ে, দর্শকদের কণ্ঠও মিইয়ে যেতে থাকে ক্রমে। উত্তাল জোয়ারে হঠাৎ ভাটার টান আনতে পারার সেই অংশটুকু দারুণ আনন্দ দিয়েছে ফরচুন বরিশালের লেগ স্পিনার রিশাদকে।


সিলেট পর্বের দুই ম্যাচেই গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রথম দিন তবু সিলেট স্ট্রাইকার্সের খেলা ছিল, মঙ্গলবার রাতের ম্যাচে গ্যালারি ছিল টইটম্বুর। সিলেটের ইনিংসে রাকিম কর্নওয়াল যখন আগ্রাসী শুরু করলেন, পরে জর্জ মানজি ও জাকির হাসান যখন জুটি গড়লেন, দর্শকদের উত্তেজনাও ছিল তুঙ্গে।


বরিশাল ততক্ষণে পাঁচ বোলার ব্যবহার করে ফেলেছে। তবে ষষ্ঠ ও সপ্তম বোলার হিসেবে জাহান্দাদ ও রিশাদ জল ঢেলে দেন গ্যালারির সেই উত্তুঙ্গ আগুনে। জাহান্দাদ আক্রমণে এসেই মানজি ও অ্যারন জোন্সকে বিদায় করেন তিন বলের মধ্যে। রিশাদ আউট করেন সিলেটেরই তিন সন্তান জাকির হাসান, তানজিম হাসান ও রুয়েল মিয়াকে। স্থানীয় আরেক দর্শকপ্রিয় ক্রিকেটার জাকে আলিকে টিকতে দেননি জাহান্দাদ।


২ উইকেটে ৭৬ রানে থাকা সিলেট ১৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বড় স্কোর গড়ার সম্ভাবনা থেকে ছিটকে পড়ে। হতাশ দর্শকেরা ততক্ষণে মিইয়ে পড়েন অনেকটাই।


চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট পাওয়া রিশাদ ম্যাচের পরে বললেন, এটা তার কাছে ছিল উপভোগ্য।


“গ্যালারি ভরা দর্শক থাকলে ভালো লাগে, সেটা আমাদের পক্ষে থাকুক বা বিপক্ষে। আমি উপভোগ করি।”


“(দর্শক) আমাদের বিপক্ষে থাকলেই বেশি ভালো লাগে। দু-একটি যদি ব্রেক থ্রু বা উইকেট আসে, পুরো গ্যালারি চুপ হয়ে যায়। এ দিক থেকে উপভোগ করেছি।”


ক্রিকেটীয় দিক থেকেও রিশাদের এই পারফরম্যান্স তার নিজের জন্য ছিল জরুরি। গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড উইকেট শিকারের পরও বিপিএলের প্রথম দুই ম্যাচে বরিশালের একাদশে জায়গা পাননি তিনি। সিলেটে পর্বে বরিশালের পরিকল্পনায় বদল আসে। ডাক পড়ে রিশাদের। প্রথম ম্যাচে উইকেট পাননি তিনি দুর্বার রাজশাহীর বিপক্ষে। সিলেটের বিপক্ষে তাই নিজেকে মেলে ধরা জরুরি ছিল তার জন্য।


সেই স্বস্তিকে সঙ্গী করে ২২ বছর বয়সী লেগ স্পিনার বললেন, বাইরে থাকার সময়টাতেও খুব খারাপ লাগেনি তার।


“আসলে বাইরে বসে তাকা বলতে… দলীয় কম্বিনেশনের কারণে বাইরে ছিলাম। আমার অতটা অস্বস্তি লাগেনি। ভেবেছি যে দলের জন্য যা দরকার, তা-ই হবে।”


“প্রস্তুতি নিয়মিতই থাকে খেলার জন্য। যদি কম্বিনেশনের জন্য না খেলি, সেটা তো আমার হাতে নেই। আমি সবসময় খেলার জন্য প্রস্তুত থাকি।”


এবার বিপিএলের আগে রিশাদ খেলতে পারতেন বিগ ব্যাশেও। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগের ড্রাফটে তাকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। কিছু দিনের অনাপত্তিপত্রও তাকে দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত বরিশালের হয়ে খেলা ও নানা টানাপোড়েনে তার যাওয়া হয়নি। বদলি হিসেবে আফগান স্পিনার ওয়াকার সালামখেইলকে দলে নেয় হোবার্ট।


রিশাদের দাবি, অস্ট্রেলিয়ার লিগে খেলতে না পারা নিয়েও আফসোস তার নেই খুব একটা।


“আগেই বলেছি, আমি কোনো কিছু নিয়ে আক্ষেপ করি না বর্তমানে যা আছে, সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে, বিপিএল নিয়েই ব্যস্ত আছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার ইনশাল্লাহ…।”



আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ