
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের উদ্যোগে এক পরিচিতি ও শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের মুজিব সড়কের গুড ফুড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মানিক এবং পরিচালনা করেন সদস্য সচিব মামুন বিশ্বাস।
এতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের থানা প্রতিনিধি ও সমাজসেবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলোকে এক প্ল্যাটফর্মে এনে সমন্বিতভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করাই এ পরিষদের মূল লক্ষ্য। পরিচিতি সভার মাধ্যমে সদস্যদের মাঝে পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
পরিশেষে সংগঠনের কমিটির চুড়ান্ত খসড়া প্রনয়ণ, গঠনতন্ত্র প্রনয়ণে উপ কমিটি প্রস্তুত, উপদেষ্টা মন্ডলী নির্বাচন, মাসিক চাঁদা আদায়, ভবিষ্যৎ রোডম্যাপ ও বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিযয়ে সভার সমাপ্তি হয়।
এই মিটিং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরো সুসংগঠিত ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা





























