
হুজাইফা হিজল, রায়গঞ্জ:
সিরাজগঞ্জে ৩ (রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা) চারবারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আব্দুল মান্নান তালুকদার (৯০) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার সকাল ১১ ঘটিকায় ঢাকায় অবস্থিত তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,
আব্দুল মান্নান তালুকদার ছিলেন বিএনপির একজন প্রবীণ নেতা , তিনি দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব ছিলেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম জানান মরহুমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এবং দ্বিতীয় জানাজা তার নিজ গ্রাম ধুপিল আয়েশা ফজলার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে, এবং জানাজা শেষে সিরাজগঞ্জ মালশাপারা কবরস্থানে তার স্ত্রীর কবরের পাশে শায়িত করা হবে।
সাবেক এমপি মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





























