
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী-বড়চওনা পাকা রাস্তা থেকে ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয় এর অফিস ভবন পর্যন্ত ইট সোলিং রাস্তার উদ্ভোদন করা হয়েছে। ২৯ জুন রবিবার সকাল ১১টার দিকে রাস্তাটির উদ্ভোদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, কাকড়াজান ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান (বিপ্লব) সরকার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুজাম্মেল হক, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী , সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু মিয়া, ২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার এবং বিএনপি নেতা আফসার আলী, ইন্দারজানী বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক শামীম আল মামুন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। রাস্তাটি উপজেলা পরিষদের উন্নয়ন খাত থেকে বরাদ্দ দেওয়া হয়।
ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুজাম্মেল হক বলেন, বিগত সরকারের আমলে ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয় বিভিন্ন দিক থেকে অবহেলিত ছিলো। পাকা রাস্তা থেকে মাত্র ২৫০/৩০০ মিটার রাস্তার জন্য বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বর্ষাকালে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আমি বিদ্যালয়ের সভাপতি হিসেবে উপজেলা পরিষদ থেকে রাস্তার জন্য বরাদ্দ চেয়ে এনে দূর্ভোগ লাগবের চেষ্টা করেছি।
ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান বলেন, বর্ষাকালে পাকা রাস্তা থেকে বিদ্যালয়ের অফিস পর্যন্ত কাঁচা রাস্তায় যাতায়াত অত্যন্ত ঝুকিপূর্ণ ছিলো। রাস্তাটি ইট সোলিং করে দেওয়ায় বিদ্যালয়ের সভাপতি, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।





























