
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারার সৈয়দপুর মধ্যম পাড়া বড় বাড়ির বিশ্ব বেলায়েত মঞ্জিল মদিনার জামাতের মুরিদ মোঃ সোলাইমানের পরিবারবর্গের আয়োজনে তার মায়ের ও তামাম মমিন মমিনাতের স্মরণে গত ১১ ফেব্রুয়ারি বুধবার রাতে ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ব বেলায়েত মঞ্জিল মদিনার জামাতের পীর আবু বকর সিদ্দিক নজির আহমদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মদিনা জামায়াতের বড় হুজুর মাওলানা মোশারফ হোসেন ও মদিনার জামাতের ছোট হুজুর মাওলানা মেহের হোসেন।
অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সালাম ফারুকী,মাওলানা মোঃ সাইফুল ইসলাম, মাওলানা মোঃ ইমাম হোসাইন, মাওলানা মোঃ ইউসুফ আলী, আলহাজ্ব মাওলান আব্দুল মোতালেব সহ প্রমুখো ওলামায়ে কেরাম।
মাহফিলে সার্বিক সহযোগিতা করেন সোলাইমান সাহেবের দুই ছেলে যথাক্রমে মোঃ সাকিব ও সাব্বির এবং একমাত্র জামাতা আলমগীর।
মাহফিলে আখেরি মোনাজাতে বিশ্বের মরহুম তামাম মুমিনাতের মাগফেরাত কামনা জীবিতদের জন্য নেক হায়াতের দোয়া করা হয়। পরে মাহফিলে আগত সকলকে খাবার খাওয়ানো হয়।





























