
বিশেষ প্রতিনিধিঃ
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়ন ভাটিবন্দর এলাকায় লিফলেট বিতরণ ও গণ সংযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো.রেজাউল করিম। শুক্রবার ভাটিবন্দর বাইতুল কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজ আদায় করেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় ও দেশবাসীর কল্যাণে দোয়া চান। পরে তিনি ৩১ দফা লিফলেট বিতরণ করেন৷ এ সময় উপস্থিত ছিলেন নুরে ইয়াছিন নোবেল, খোরশেদ আলম, ওমর ফারুক, আতাউর সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।





























