
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
সোনারগাঁও সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সনমান্দী দারুল হাফিজিয়া মাদরাসায় সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মফিজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন সঞ্চরনায এ ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় ও দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মেহমান ছিলেন এডভোকেট ওমর ফারুক, সনমান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আওলাদ হোসেন, সনমান্দী ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সিনিয়র সহ সভাপতি মোজাহিদ ইসলাম মিহাদ, আমিনুল ইসলাম, হারুন প্রদান সহ প্রমুখ্য। ইফতার মাহফিলে মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে দোয়া করা হয়।





























