
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁওয়ে নোয়াগাঁও ইউনিয়নে বিষ্ণাদি বাজারে লিফলেট বিতরন ও জনসংযোগ করেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নিবার্হী কমিটির সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম। তিনি শুক্রবার দুপুরে বিষ্ণাদি বাজারে বড় মসজিদে জুম্মা নামাজ আদায় করেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় ও দেশবাসীর কল্যাণে দোয়া চান। পরে তিনি ৩১ দফা লিফলেট বিতরণ করেন৷ এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বাবু, নুরে ইয়াছিন নোবেল, খোরশেদ আলম, জসিস, কাউসার আহমেদ,জিলন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।





























