
কামাল উদ্দিন ভূইয়া, সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মাদকাসক্ত পুত্রকে মাদক সেবনের টাকা না দেয়ায় ছুড়িকাঘাতে খুন হলেন শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গোবিন্দপুর গ্রামে নিজের ছেলে রিফাত (১৮) এর হাতে খুন হন তিনি। নিহতের ভাইয়ের ছেলে ইয়ামিন সুজন বলেন, "রিফাত মাদকাসক্ত। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে চিল্লাচিল্লি করতো। আজ দুপুরে ঝগড়ার একপর্যায়ে ছুড়ি দিয়ে পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। হঠাৎ এই ধরনের নৃশংস ঘটনা ঘটাবে তা আমরা কেউ বুঝতে পারিনি"।
প্রত্যক্ষদর্শীরা জানান, টাকার জন্য বাবার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ছুড়িকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে রিফাতের বাবা শফিকুলকে নিথর অবস্থায় পান। সোনারগাঁও থানার তদন্ত ওসি রাশেদুল হাসান খাঁন জানান, " ছেলের হাতে বাবার খুনের বিষয় টা জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।





























