
কামাল উদ্দিন ভূইয়া, বিশেষ প্রতিনিধিঃ
সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নে অবস্থিত জামপুর মাঝেরচর মধুসূদন গৌর কিশোর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের প্রাঙ্গনে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপক কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিক । বিশেষ অতিথি ছিলেন,জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম সানোয়ার, পদ্মা লাইফ ইন্সুরেন্স ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ ভূইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি গিয়াস উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, সোনারগাঁও জাসাসের সভাপতি আমির হোসেন, আলমগীর , সাংবাদিক শাহিন, ৩ নং বিএনপি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এলি, আকরমান হাসান মিল্টন, আব্দুর রহিম, সহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।





























