
কামাল উদ্দিন ভূইয়া, সোনারগাঁও প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামে মোগরাপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি সুমন হাওলাদার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট শরিফ মোল্লা। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের ক্ষুদ্র ও কুটি শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, সোনারগাঁ উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু হক, উপজেলা কৃষক দলের সদস্য সচিব বাবুল হোসেন বিজয়, উপজেলা যুবদলের নেতা রাকিব হাসান, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, পিরোজপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি দোলোয়ার হোসেন, সনমান্দী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মকবুল হোসেন, মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন মিয়া অসংখ্য নেতৃবৃন্দ। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মোগরাপাড়া ইউনিয়ন উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।





























