
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে সুসংগঠিত করতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৯জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিত সভায়,শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক লায়েছ মিয়ার সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য সচিব মোশাহীদ আলীর সঞ্চালনায়,শ্রীপুর উত্তর ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য ফেরদৌস আলম আখঞ্জী,আহবায়ক কমিটির সদস্য বাচ্চু মিয়া,আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুস সামাদ, আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া,আহবায়ক কমিটির সদস্য লালু মিয়া,আহবায়ক কমিটির সদস্য আলী আমজাদ,আহবায়ক কমিটির সদস্য ফারুক মিয়া,প্রমুখ। এছাড়াও সভায় শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস।





























