শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

সড়কের বাঁকে মৃত‌্যুফাঁদ,ঠেকাতে নেই উদ‌্যোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আমতলী (বরগুনা) প্রতিনিধি 

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর শাখারিয়া থেকে বান্দ্রা পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কের এই অংশে ১৭ টি বাঁকে বাঁকে মৃত্যুর মিছিল চলছে। এ মিছিল যেন থামছেই না। প্রতিদিন এ মহাসড়কের কোন না কোন বাঁকে দুর্ঘটনা ঘটছে। প্রায়ই ভারি হয়ে ওঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ। সড়কের বাক ঘুরতে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানান চালকরা। কিন্তু দুর্ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ঠ বিভাগের ‍উদ্যোগ নেই।  


জানাগেছে, গত জানুয়ারী- জুন পর্যন্ত ছয় মাসে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর ৩৭ কিলোমিটার সড়কে শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ওই সড়ক দুর্ঘটনায় ৪৫০ জন আহত এবং ১০ জন নিহত হয়েছে। আহতদের মধ‌্যে শতাধিক মানুষ পঙ্গুত্ব জীবন যাপন করছে। এ সকল পরিবারগুলো অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছে বলে জানান ভুক্তভোগী দেলোয়ার হাওলাদার। এর মধ্যে গত ২১ জুন মহাসড়কের কেওয়াবুনিয়া বাঁকে ইকরা লাক্সারী পরিবহন ইজিবাইককে চাপা দিলে একই পরিবারের শিশুসহ চারজন নিহত হয়।  দুমড়ে মুড়ছে গেছে অবৈধ ইজিবাইক। গত ১৩ জুলাই চুনাখালী সেতুতে হিমাদ্রী কুন্ডু নামের একজন মারা গেছে। শনিবার  সকালে মহিষকাটা বাঁক ঘুরতে গিয়ে হানিফ পরিবহন গাড়ী উল্টো সড়কের পাশে পড়ে যায়। এতে ৫ জন আহত হয়েছে। ১১ জুলাই আমতলীর ছুটিকাটা বাঁকে ইমরান পরিবহন, অটো রিক্সা ও্র পিকআপের সংঘর্ষ হয়। ওইদিন রাতে মহিষকাটা বাঁকে ইউনিক ও লাবিবা পরিবহন মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহন খাদে পড়ে যায়। কিন্তু এ দুটি দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে কিন্তু কেউ মারা যায়নি। গত পয়েলা জুলাই থেকে শনিবার পর্যন্ত ১৯ দিনে ১২ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ‌্যে দুইজন মারা গেছে। সড়কের বাঁক ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা হচ্ছে।


পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার শাখারিয়া থেকে বান্দ্রা ৩৭ কিলোমিটার সড়কের শাখারিয়া, ব্রিকস ফিল্ড, কেওয়াবুনিয়া, মহিষকাটা, চুনাখালী, আমড়াগাছিয়া খানকা, ডাক্তার বাড়ী, ঘটখালী, তুলাতলী, একে স্কুল চৌরাস্তা, ছুরিকাটা, মানিকঝুড়ি, খুড়িয়ার খেয়াঘাট, খলিয়ান, কল্যাণপুর ও বান্দ্রা নামক ১৭ টি বাঁকে অহরহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতো দুর্ঘটনা রোধে সড়ক ও জনপথ বিভাগ দুর্ঘটনা কবলিত বাঁকে কার্যকর ব‌্যবস্থা নেয়নি। চালকরা বাঁক ঘুরতে গিয়ে দুর্ঘটনায় শিকার হচ্ছে। ২০২৪ সালে এ সকল বাঁকের মধ‌্যে পায়রা ফিলিং ষ্টেশন সংলগ্ন ও ছুরিকাটা বাঁকে  সড়ক ও জনপথ বিভাগ  সড়ক সিগনাল বাতি স্থাপন করেছিল কিন্তু অল্প দিনের মধ‌্যেই নষ্ট হয়ে যায়। এরপর থেকে এক বছরের মধ‌্যে নষ্ট হয়ে গেছে। ওই  বাতি সংস্কারের কোন উদ্যোগ নেই।


সরেজমিনে ঘুরে দেখাগেছে, সড়কের পায়রা ফিলিং স্টেশনের সামনে ও ছুরিকাটা নামক স্থানে সিগনাল লাইট রয়েছে। কিন্তু তার মধ‌্যে একটি অকেজো হয়ে গেছে। এ ছাড়া সড়কের আর কোথায় সিগনাল বাতি নেই। বাঁকে বাঁকে কিছু সিগনাল সাংকেতিক চিহৃ থাকলেও তা অস্পষ্ট। দুর থেকে গাড়ী চালকরা দেখতে পারছে না বলে জানান কয়েকজন চালক জাকির, রাসেল ও মজিবর।


খুড়িয়ার খেয়াঘাট এলাকার আমিনুল ইসলাম বলেন, খুড়িয়ার খেয়াঘাটের বাঁকটি খুবই ঝুঁকিপূর্ণ। এ বাঁকটিতে কোন সাংকেতিক চিহ্ন নেই। প্রতিদিন এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটেই থাকে। এ দুর্ঘটনা রোধে বাঁক সংস্কার করে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা প্রয়োজন।


বিআরটিসি গাড়ী চালক রহমত আলী বলেন, সড়কের বাঁকে বাঁকে সিগনাল বাতি নেই। যাও আছে তা অকেজো। সিগনাল বাতি না থাকায় বাঁকে সড়ক দুর্ঘটনা বেশী ঘটে। তিনি আরো বলেন, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বাঁকের শেষ নেই। কিন্তু দুইটি স্থানে সিগনাল বাতি রয়েছে তারও একটি নষ্ট। দ্রুত বাঁকে সিগনাল বাতি স্থাপন করে সড়ক দুর্ঘটনা রোধের দাবী জানিয়েছেন তিনি।


বরগুনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস বলেন, মহাসড়কের বাঁকগুলোর কয়েকটি স্থানে সিগনাল বাতি স্থাপন করা হয়েছে। কিছু বাকী আছে ওইস্থানগুলোতে বাতি স্থাপন করা হলে সমস‌্যা থাকবে না। তিনি আরও বলেন, মুছে যেতে চিহৃ গুলো পুনঃনির্মাণ করা হবে।


বাংলাদেশ নিরাপদ সড়ক আন্দোলন বরগুনা শাখার সভাপতি সোহেল তানভির  বলেন, অবশ্যই এসব ঝুঁকিপূর্ণ বাঁক চিহ্নিত করে সড়ক দুর্ঘটনা রোধে ব‌্যবস্থা নেয়ার দায়িত্ব সওজের। কিন্তু এ ক্ষেত্রে সড়ক ও মহাসড়কেরই সওজের উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে। ফলে প্রায়ই সড়কে প্রাণ ঝরছে। এতকিছুর পরও কর্তৃপক্ষের এমন উদাসীনতা দুঃখজনক।


আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ