শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শুক্রবার ১৩ মার্চ ২০২৬
শুক্রবার ১৩ মার্চ ২০২৬

শ্রমিকের ঘামেই গড়া সভ্যতা

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ মে ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

 

পৃথিবীর বুকে আজকের এই সমৃদ্ধ সভ্যতার প্রতিটি ইট বসানো হয়েছে শ্রমিকের ঘামে। সভ্যতার যত জৌলুশ, প্রগতির যত উজ্জ্বল চিত্র- তার পেছনে আছে অক্লান্ত পরিশ্রমী মানুষের নীরব আত্মত্যাগ। তাই ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস, কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি হলো শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকারের স্বীকৃতি প্রদানের দিন। এই দিবসে শিক্ষার্থীদের চোখে ফুটে উঠেছে শ্রমিক জীবনের বাস্তব চিত্র, তাদের চাওয়া-পাওয়ার কথা ও আমাদের করণীয়ের দিকনির্দেশনা। কথা বলেছেন মোঃ জুবাইল আকন্দ

 

 

শ্রমিকের আত্ম-চিৎকার

মোঃ সায়েম

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

 

পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী হলো মানুষ। মানব সভ্যতার প্রতিটি অগ্রগতির পেছনে রয়েছে শ্রমিকের অক্লান্ত শ্রম। অথচ দুঃখজনক হলেও সত্য, শ্রমিকের শ্রমের সঠিক মূল্য আজ তলানিতে। সারাদিন কঠোর পরিশ্রমের পরও তাদের ন্যায্য মজুরি নিশ্চিত হয় না; জীবন চলে যায় বাড়ি ভাড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের পেছনে। তাদের নেই নিরাপদ জীবন, নেই জীবন বীমার সুযোগ। শ্রমিক দিবসে কেবল অনুভূতির কথা বলার পরিবর্তে চাইশ্রমিকের সঠিক মজুরি, নিরাপদ জীবন এবং ন্যায্য অধিকার।

 

 

শ্রমিকের প্রতি বৈষম্যহীন মনোভাব সৃষ্টি হোক

কাজী মালিহা আক্তার

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

 

সভ্যতা গড়ার ইতিহাসে শ্রমিকের অবদান অনস্বীকার্য। কিন্তু সমাজের এক শ্রেণি শ্রমিকদের অবমূল্যায়ন করে চলেছে। সময়মতো বেতন না পাওয়া, অতিরিক্ত শ্রমের চাপ, কর্মক্ষেত্রে অসম্মানজনক আচরণএসবই শ্রমিক জীবনের কঠিন বাস্তবতা। বৈষম্যহীন সমাজ গঠনের জন্য শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের নিজেদের কথা বলার সুযোগ দিতে হবে এবং সম্মানজনক জীবন নিশ্চিত করতে হবে।

 

 

শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার আহ্বান

সাব্বির হাসান নিরব

শিক্ষার্থী, বাজিতপুর সরকারি কলেজ, কিশোরগঞ্জ

 

যাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে আমাদের প্রাত্যহিক জীবনের ভিত্তি, তারা কেবল কলকারখানার শ্রমিক নয়; কৃষক, রিকশাচালক, গৃহকর্মীসকলেই শ্রমিক শ্রেণির অন্তর্ভুক্ত। ইসলামে বলা হয়েছে, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক প্রদান করা উচিত।” অথচ আজও সমাজে শ্রমিকরা সবচেয়ে অবহেলিত। সময়মতো ন্যায্য পারিশ্রমিক ও সম্মান দেওয়া ছাড়া একটি সভ্য সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

 

 

শ্রমিকদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হোক

সুরাইয়া আফরিন হিয়া

শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

 

বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, “"রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে/রেলপথে চলে বাষ্প-শকট, দেশ ছেয়ে গেল কলে/বল ত এ-সব কাহাদের দান!/তোমার অট্টালিকা কার খুনে রাঙা?/ ঠুলি খুলে দেখ, প্রতি ইটে আছে লিখা।” সত্যিই, সমাজ সভ্যতার নির্মাণে শ্রমিকদের অবদান অপরিসীম। কিন্তু যুগের পর যুগ ধরে শ্রমিকরা বৈষম্যের শিকার হয়ে আসছে। প্রাপ্য মজুরির জন্য আন্দোলন করতে হয়, সম্মানের বদলে সহ্য করতে হয় অবহেলা। আমাদের প্রত্যেকের দায়িত্ব ঘর থেকে সমাজের প্রতিটি শ্রমিকের প্রতি সম্মান দেখানো। আন্তর্জাতিক শ্রমিক দিবসে একটাই শপথশ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

 

 

ঘামের গল্পেই সভ্যতার শুরু

নুসরাত জাহান জেরিন

শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ

 

শ্রমিক হলো আমাদের সমাজের নীরব স্থপতি। অট্টালিকার প্রতিটি ইট, কারখানার প্রতিটি যন্ত্র, ক্ষেতের প্রতিটি ধানগাছের পেছনে আছে শ্রমিকের ঘামের গল্প। তাঁদের ঘাম ঝরানো জীবনের বিনিময়ে আমাদের আধুনিক জীবনযাত্রা। তাই শ্রমিক দিবস শুধু ছুটির দিন নয়, তাঁদের প্রতি চিরঋণ স্বীকারের দিন। আমাদের উচিত সবসময় শ্রমিকদের অবদানকে কৃতজ্ঞচিত্তে সম্মান জানানো এবং তাদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করা।

 

 

শ্রমিক শ্রেণি হলো সমাজের ভিত, সভ্যতার মূলে যাঁরা, তাঁরাই আজও অবহেলার শিকার। উন্নত সমাজ গঠনের প্রথম শর্ত হলো শ্রমিকের অধিকার নিশ্চিত করা এবং তাঁদের যথাযোগ্য সম্মান দেওয়া। শ্রমিক দিবসের তাৎপর্য কেবল একদিনের আনুষ্ঠানিকতা নয়বরং প্রতিদিনের জীবনে শ্রমিকের প্রতি সম্মান, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার নিরলস চেষ্টাই হোক আমাদের অঙ্গীকার।


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

ঘুষের অভিযোগ ‘হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ : রামেবি উপাচার্য

তরুণ কলাম লেখক ফোরামের আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা: ঢাবি উপাচার্য

​২৪ মার্চ বরেন্দ্র কলেজ রাজশাহীর রুবি জয়ন্তী

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জান্নাতী-মুতাসিম

বাংলাদেশ তরুণ কলাম লেখকের রাবি শাখার নতুন কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামে নতুন নেতৃত্ব

জেরীন-মুনতাছির নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম

নতুন নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম