শিরোনাম
সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান
শুক্রবার ২০ মার্চ ২০২৬
শুক্রবার ২০ মার্চ ২০২৬

স্টোররুম থেকে বিআরটিএ কর্মচারীর মরদেহ উদ্ধার

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গাইবান্ধায় বিআরটিএ অফিসের ভাড়া করা বাসার স্টোর রুম থেকে হৃদয় কুমার (২৪) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।



সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকার জেলা বিআরটিএর ভাড়া করা আলী ইকবালের বাসার স্টোর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।


স্বজন ও স্থানীয়দের অভিযোগ, হৃদয় কুমারের গলা বেল্ট দিয়ে রুমের দরজার হ্যাজবলের সঙ্গে পেঁচানো ছিল। দেখে আত্মহত্যা বলে মনে হলেও হৃদয় আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ঘণ্টাখানেক আগে হৃদয়সহ দুই যুবককে মোটরসাইকেলে করে এসে বাসার সামনে অবস্থান করতে দেখা গেছে।


হৃদয় কুমার সিরাজগঞ্জ জেলার কোশাহাটা গ্রামের অমূল্য কুমারের ছেলে। গাইবান্ধা বিআরটিএ অফিসের স্টোর রুমের দায়িত্বে ছিলেন হৃদয়। স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে শহরের শাপলা মিল এলাকার একটা ভাড়া বাসায় থাকতেন তিনি।


বাসার মালিক আলী ইকবালসহ স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বাসাটি ভাড়া নিয়ে স্টোর রুম করে বিআরটিএ অফিস। এখান থেকে মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেটসহ বিভিন্ন মালামাল বিতরণ করে হৃদয় কুমার ও আলমগীর নামে দুইজন। প্রতিদিন এই স্টোর রুমে বিভিন্ন এলাকার অনেক মানুষেই আসা-যাওয়া করেন।


সোমবার দুপুরে রুমের দরজার হ্যাজবলের সঙ্গে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় দেখা যায় হৃদয়কে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।


তাদের অভিযোগ, হৃদয়ের এমন মৃত্যুর ঘটনা রহস্যজনক। গলায় বেল্ট পেঁচিয়ে হৃদয়ের আত্মহত্যা করা সম্ভব নয়। কেউ তাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বেল্ট দিয়ে দরজার হ্যাজবলে বেঁধে পালিয়ে গেছে।


ঘটনার আগেও হৃদয় অজ্ঞাত দুইজন যুবকের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বাসার সামনে অবস্থান করে। এর ঘণ্টাখানেক পরেই দরজার হ্যাজবলের সঙ্গে হৃদয়কে ঝুলতে দেখা যায়।


হৃদয়ের মা মিনতি রানীসহ স্বজনদের অভিযোগ, চাকরি করলেও হৃদয়ের সঙ্গে কারো বিরোধ নেই। পারিবারিকভাবেও কোনো সমস্যা নেই যে হৃদয় আত্মহত্যা করবে। এটি হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে হৃদয়কে হত্যা করে গলায় বেল্ট পেঁচিয়ে দরজায় বেঁধে রাখা হয়েছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান স্বজনরা।


বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।


গাইবান্ধা পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা বলেন, সিআইডি টিম সিসি ফুটেজ সংগ্রহ করেছে। সঠিক তদন্তের মাধ্যমে আসল বিষয়টি বের করার চেষ্টা চলছে।


আরও খবর




সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একটি গ্রামে ঈদ উৎযাপন

চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের

কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার

সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ

নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ

মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড়।

পাকুন্দিয়ায় কোরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মনপুরায় "আলোর প্রদীপ" সংগঠন কর্তৃক ইদ সামগ্রী বিতরণ

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একটি গ্রামে ঈদ উৎযাপন

চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরে পানি ঢোকে এটাই স্বাভাবিক, চাষাবাদ না করার বার্তা জেলা প্রশাসকের

কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার

সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন

গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ

নাঙ্গলকোটে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সংসদ সদস্য ড. আব্দুস সালাম-এর উদ্যোগে অনুদান বিতরণ