শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

সুনামগঞ্জ জেলা সদরে সুবিপ্রবি ক্যাম্পাস নির্মাণের দাবিতে স্মারকলিপি

প্রকাশিত:শুক্রবার ৩১ জানুয়ারি ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ৩১ জানুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃ

 জেলা সদরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(সুবিপ্রবি)ক্যাম্পাস নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে,বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল 


১০টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অতিথি ভবনে আন্দোলনের সদস্যসচিব ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  মুনাজ্জির হোসেন সুজন স্মারকলিপি জমা দেন।


এসময় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সুনামগঞ্জ বাস মালিক সমিতির কোষাধ্যক্ষ মুর্শেদ আলম, বালু-পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাবুল, শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 



স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের জায়গা নিয়ে জেলাবাসীর আপত্তি থাকা সত্ত্বেও জেলা সদরসহ অপর ৯ উপজেলা বাদ দিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছা বাস্তবায়ন করতে নিজের পদের অপব্যবহার করে সব বড় বড় উন্নয়ন কার্যক্রম তার নিজ উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা সদরের কাছাকাছি নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়। 


স্মারকলিপিতে উল্লেখ, সুবিপ্রবির জন্য প্রস্তাবিত বা নির্ধারিত দেখার হাওরটি জেলার একটি সুবিশাল হাওর। এখানে বিপুল পরিমাণ বোরো ধান উৎপাদনসহ এটি মিঠাপানির মাছের একটি বড় উৎস। এই হাওরের পাশ ঘেঁষেই সুনামগঞ্জ-সিলেট সড়কটি অবস্থিত যেখানে ইতোমধ্যে স্থাপিত হয়েছে মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউটসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এখন যদি সুবিশাল বিশ্ববিদ্যালয়ের ভবনাদি নির্মিত হয় তাহলে হাওরের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে কৃষিজ উৎপাদন ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়বে। পাশাপাশি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাসহ পানি নিষ্কাশনের তীব্র সংকট দেখা দিবে। তাই বিশিষ্টজন ও বিশেষজ্ঞরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখার হাওরের পরিবর্তে অন্য জায়গায়, প্রধানত জেলা শহরের কাছে স্থাপন করার পক্ষে মত দিয়েছেন।


স্মারকলিপিতে বলা হয়, গেল ২২ জানুয়ারি জেলা শহরের শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি (পাবলিক লাইব্রেরি) পাঠাগারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুনামগঞ্জের সবস্তরের মানুষ সুবিপ্রবি ক্যাম্পাস শহরের কাছাকাছি স্থাপন করার বিষয়ে দৃঢ় সমর্থন প্রকাশ করেন। পাশাপাশি পুরো জেলার মানুষের সুবিধার্থে দুটি পৃথক জায়গার কথাও উল্লেখ করা হয়। যেখানে সরকারের বিপুল পরিমাণ খাস জমি রয়েছে। যার একটি সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের গৌরারং ইউনিয়নের পাশে এবং অপরটি জেলা শহরের কাছে।


আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন বলেন, ‘গত ১৫ বছরে সুনামগঞ্জ জেলা সদরে কোন উন্নয়ন হয়নি। শুধুমাত্র শান্তিগঞ্জ উপজেলায় মেডিকেল কলেজ, টেক্সটাইল ইউনিভার্সিটি, ধান গবেষণা কেন্দ্রসহ ছয়টি মেগা প্রকল্প হয়েছে। এটা সুনামগঞ্জকে পেছনে ফেলার একটা পরিকল্পনা। এই বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জে হলে সেখানে একটা আলোকিত সমাজ ও শিক্ষাব্যবস্থা সৃষ্টি হবে বলেন তিনি।





আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ