
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায় নগদ টাকাসহ দুই চোরাকারবারি কে আটক করে বিজিবি। বুধবার মধ্যরাতে আন্তর্জাতিক সীমারেখা ১২১০/৪-এস এর সন্নিকটে জিগাতলা এলাকা থেকে তাদের আটক করে চিনাকান্দি বিওপি টহলদল।ধৃত রাসেল মিয়া (২৪) বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের কাদির মিয়ার ছেলে। তার সঙ্গী মোবারক হোসেন (২৫) একই উপজেলার রাজাপাড়া গ্রামের সূলতান মিয়ার ছেলে।সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির তথ্য নিশ্চিত করে বলেন, চোরাচালানের উদ্দেশে অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একলাখ একহাজার ১শ ৮৭ টাকা জব্দ করা হয়। ধৃতদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই উর্ধ্বতন কর্মকতা।





























