
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের দিরাই থানায় পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ মো.নুর মিয়া(২১)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নুর মিয়া বিশ্বম্ভপুর থানার জিনারপুর গ্রামের বাসিন্দা। জেলা পুলিশের মিডিয়া সেল জানায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দিরাই থানাধীন কর্ণগাও বাজারের রাস্তার ওপর এ অভিযান চালিয়ে নুর মিয়ার হেফাজতে থাকা ২২বোতল এসি ব্লাক এবং ২৪ বোতল ম্যাজিক মোমেন্টস নামীয় ভারতীয় মদ উদ্ধার করা হয়।এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা(টমটম)ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া সেল নিশ্চিত করে জানায় গ্রেফতারকৃত নুর মিয়ার বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মানলা রুজু করা হয়েছে তাকে আজ মঙ্গলবার (৭জানুয়ারি)বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





























