
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার সকালে উপজেলার চিনাকান্দি সীমান্ত এলাকা থেকে এসব জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে মাদক, ভারতীয় জর্জেট থান কাপড়, জামা, কসমেটিক্স সামগ্রী, চিনি, ফুসকা ও কম্বল রয়েছে। সীমান্তে চোরাচালানসহ যে কোন অপতৎপরতারোধে বিজিবি বদ্ধপরিকর জানিয়ে সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, গোপন সংবাদে চিনাকান্দি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯০ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ জব্দ করা হয়। জব্দকৃত পণ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম চলছে।





























