
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জে চোলাই মদসহ জেলা গোয়েন্দা শাখা(ডিবি'র)জালে সুমন বনিক(৪৪)নামের এক মাদক ব্যবসায়ী। সোমবার(২০জানুয়ারি)বিকেল ৩টা ১০মিনিটে সুনামগঞ্জ পৌরসভার কালীবাড়ি রোডে অভিযান চালিয়ে তকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমন বণিক (৪৪)। সুনামগঞ্জ সদর থানার মধ্যবাজার তেগরিয়া এলাকার বাসিন্দা।জেলা পুলিশের মিডিয়া সেল জানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুল হক এর নেতৃত্বে পুলিশ কনস্টেবল শামসুল হক ও এমরান হোসেন এর সহযোগিতায় বিকালে সুনামগঞ্জ পৌরসভার কালীবাড়ি রোডে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুমন বনিক কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৬৬টি প্লাস্টিকের বোতলে সংরক্ষিত মোট ২২.২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। মিডিয়া সেল সত্যতা নিশ্চিত করে জানায় এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সুমন বণিককে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বিজ্ঞ আদালতে হাজির করা হবে।





























