
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ একাধিক স্থান থেকে ২জন কে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের মিডিয়া সেল জানায় (১৮ফেব্রুয়ারি)মঙ্গলবার থেকে গত ২৪,ঘন্টার বিশেষ এ অভিযানে তাহিরপুর থানা পুলিশের অভিযানে শাহিনুর রহমান(৫২)নামের একজন এছাড়াও অন্য একটি পৃথক অভিযানে ছাতক থানা পুলিশের লিটন মিয়া(৩৫)নামের আর একজন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহিনুর রহমান তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা।গ্রেফতারকৃত লিটন মিয়া(৩৫)ছাতক উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ও ছাতক থানাধীন তকিপুর গ্রামের বাসিন্দা। মিডিয়া সেল জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





























