
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগ উঠেছে।
সোমবার(২ ডিসেম্বর)হামলার শিকার উপজেলার দাতিয়াপাড়া গ্রামের মো.রিফাত মিয়ার দাদা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখপূর্বক এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যাক্তিরা হলেন,উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের আলমাছ মিয়ার ছেলে আহাদ নুর(২২),শাহালমের ছেলে মুন্না মিয়া(২১),আলম মিয়ার ছেলে মেহেদী(১৬),সবুজ মিয়ার ছেলে মান্না মিয়া(২০),রওশন আলীর ছেলে রিপন মিয়া (১৯)এবং একই ইউনিয়নের তেলীগাঁও গ্রামের নুরমিয়ার ছেলে শাকিল মিয়া(১৯)।
তিনি অভিযাগে উল্লেখ করেন,হামলার শিকার রিফাত মিয়া ১লা ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে স্থানীয় মহিষখলা বাজার হতে দুইজন সঙ্গীসহ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি দাতিয়াপাড়ার দিকে আসছিলেন।দাতিয়াপাড়া গ্রামের সালাম মিয়ার বাড়ির সামনে আসা মাত্রই বিবাদীগণ তার গাড়ির গতিরোধ করে এলোপাথাড়ি মারধর শুরু করেন। এসময় আহত রিফাত মিয়ার সঙ্গে থাকা ৬৪ হাজার টাকা জোর পূর্বক নিয়া যান এবং মোটর সাইকেলটি ভাঙচুর করেন।চিৎকার চেঁচামেচির শব্দ শোনে আশ-পাশ হতে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে আহত অবস্থায় প্বার্শবর্তী উপজেলা কলমাকান্দা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়া যান।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)সজিব রহমান বলেন,এ ব্যাপারে একটি লিখত অভিযোগ পেয়েছি।বিষয়টি তদান্তাধীন রয়েছে।





























