
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের শান্তিগঞ্জে থানা পুলিশের অভিযানে সাহাব উদ্দিন(৪৫)নামের একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাহাবউদ্দি শান্তিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। জেলা পুলিশের মিডিয়া সেল জানায় জেলা পুলিশের মিডিয়া সেল জানায় (২৩জানুয়ারি)বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের এসআই মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম,শান্তিগঞ্জ থানার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজারের একটি গলিতে অভিযান অভিযান চালিয়ে সাহাব উদ্দিন কে আটক করে তার হেফাজতে থাকা ১০০পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১হাজার ৩০টাকা উদ্ধার করে তাকে গ্রেফতার করে।মিডিয়া সেল জানায় গ্রেফতারকৃত সাহাব উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।





























