
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ধুনট মডেল প্রেসক্লাবের সদস্য বৃন্দ।
বুধবার (২৬ মার্চ) সকাল ৬ টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে ধুনট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এস এম ফজলে রাব্বির শুভ,দপ্তর সম্পাদক সাংবাদিক রবিউল হাসান, সদস্য সাংবাদিক আশরাফুদ্দীন আল আজাদ প্রমুখ।





























