
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে মোফাজ্জল হোসেন (৩০)নামের এক ইয়াবা কারবারি কে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোররাতে ট্যাকেরঘাট সীমান্তের রজনী লাইন এলাকা থেকে অভিযান চালিয়ে মোফাজ্জল হোসেনকে আটক করা হয়।এসময় তার হেফাজতে থাকা ১৮২পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও গ্রামীণ সিমসহ একটি মোবাইল ফোন এছাড়াও তার সংরক্ষণে থাকা ৪ হাজার ৮শত ৩০ টাকা জব্দ করে বিজিবি। মোফাজ্জল হোসেন উপজেলার রজনীলাইন গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ।সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফি





























