
আহম্মদ কবির স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এর পক্ষে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভাতাভোগী ২৭ জন আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার(২৭মার্চ) বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার ভিডিপি সদস্যদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আবুল হাসেম।উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হাসিবুল তারেক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা। এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের ভাতাভোগীগন অনুষ্ঠান উপস্থিত ছিলেন।





























