
স্টাফ রিপোর্টারঃপাখি শিকার দণ্ডনীয় ফৌজদারি অপরাধ জেনেও আইন কে তোয়াক্কা না করে নির্বিঘ্নে পরিযায়ী পাখি শিকার করে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দেলোয়ার হোসেন(৩৫)নামের এক যুবক।দেলোয়ার হোসেন উপজেলার টাঙ্গুয়ার হাওরের পার্শ্ববর্তী শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মুজিবুর রহমান এর ছেলে। পাখি শিকারী দেলোয়ার হোসেন পরিযায়ী পাখি শিকার করে ভিডিও ধারণ করে এমন চাঞ্চল্যকর ভিডিও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেন। সম্প্রতি হাওয়র পাড়ের মানুষ নামের একটি আইডি থেকে কুচা দিয়ে ও ফাঁদ দিয়ে পাখি শিকারের একাধিক ভিডিও পোস্ট করে তিনি। ভিডিওতে বলতে শুনা যায় আমি মাছ ধরা বাদ দিয়ে এখন হাওরে পাখি শিকার শুরু করেছি।অপরদিক থেকে অন্য একজন দেলোয়ার কে বাঁধা দিয়ে জেলের ভয় দেখাতেও শুনা যায়।এমন চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ হওয়ায় নিমিষেই ছড়িয়ে পড়ে সর্বত্র।এতে স্থানীয় সচেতন মহলসহ বিভিন্ন মহলে জন্ম নেয় নানা কৌতূহল,ভিডিওটি গণমাধ্যমের নজরে আসলে সংবাদের সত্যতার জন্য স্ক্রিনশট ও ভিডিওটি ডাউনলোড দিয়ে রেখে দেয় অনেক সংবাদকর্মী। অনুসন্ধানে জানাযায় দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে পাখি শিকারের সাথে জড়িত,শীত আসলেই প্রতিবছরেই রাতের অন্ধকারে কুচ ও ফাঁদ দিয়ে টাঙ্গুয়ার হাওরসহ উপজেলার বিভিন্ন হাওরে পাখি শিকার করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে।কিন্তু পাখি শিকারের মতো ফৌজদারি অপরাধ নির্বিঘ্নে চালিয়ে গেলেও থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।তাই দিনের পর দিন বেপরোয়া ও শিকারে দুর্ধর্ষ হয়ে পাখি শিকারের মতো ফৌজদারি অপরাধ করে নিজেই পাখি শিকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরার সাহস পেয়েছে। এ বিষয়ে সুনামগঞ্জ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ জানান এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





























