
আহম্মদ কবির, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায় দুইজন কে গ্রেফতার করে তাহিরপুর থানা পুলিশ।
রবিবার (১৩জুলাই)ভোররাতে উপজেলার যাদুকাটা নদীতে তাহিরপুর থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত স্টীলবডি নৌকা ও ৪০০ঘনফুট বালুসহ ২জন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা তাহিরপুর উপজেলার কোনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল কাদের (৪০),একই উপজেলার সোহালা গ্রামের আলা উদ্দিনের ছেলে আলী হোসেন (২৯)।
স্থানীয় সুত্রে জানাযায় সীমান্ত নদী যাদুকাটায় কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা অমান্য করে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে।আজ ভোররাতে সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ একটি স্টীলবডি নৌকা ও বালুসহ দুইজন বালু খেকো কে আটক করে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান অবৈধভাবে বালু উত্তোলনের দায় যাদুকাটা নদীতে বিশেষ অভিযান চালিয়ে একটি স্টীলবডি নৌকা ও ৪০০ঘনফুট বালুসহ ২জন কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়েছে। উনি বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।





























