
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম পরিবেশ ধ্বংসাত্মক প্লাস্টিকের ছাই ও চায়না দোয়ারি জাল জব্দ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া। রবিবার (৩আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মানিকখিলা নামক এলাকা থেকে ২হাজার পিস প্লাস্টিকের ছাই(বোতল)ও ২০ হাজার মিটার চায়না দোয়ারি জাল জব্দ করেন তিনি। এসময় জব্দকৃত মালামাল পুড়িয়ে ধ্বংস করার জন্য তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম কে নির্দেশ প্রদান করলে,তাৎক্ষণিক তিনি পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় জব্দকৃত এসব মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম আগুনে পুড়ে ধ্বংস করেন।
এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া উপজেলা নির্বাহী অফিসার কে নিয়মিত অভিযান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করেন।





























