
সোহেল রানা বিশেষ প্রতিনিধি বরগুনা:
বরগুনার তালতলীতে রাইট টু গ্রো সহযোগিতায় কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধি করার জন্য স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও সমুদ্র সমাজের প্রতিনিধি দের নিয়ে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এসিএফ এর সহযোগিতা ও নেদারল্যান্ড সরকারের অর্থায়নে উক্ত সভায় উপস্থিত ছিলেন তালতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, উপজেলার প্রেস ক্লাব সভাপতি, রাইট টু গ্রো প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী, প্রশিক্ষণ কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের মেম্বার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সভায় কমিউনিটির সকল শিশুকে জিএমপির আওতায় কিভাবে আনা যায়, পাশাপাশি গর্ভবতী মায়েদেরকে এ এন সি সেবা নিশ্চিতকরণে করণীয় এবং শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিতকরণের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
রাইট টু গ্রো কর্মসূচি টি তালতলীতে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অপুষ্টি রোধে কাজ করে যাচ্ছে।





























