
সাদিয়াত হোসেন, স্টাফ রিপোর্টার
একটি শিশু, একটি স্বপ্ন- ফুলের সাথে বিকশিত হোক আগামীর প্রজন্ম” এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
জানা যায়, টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ১ হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে একটি কৃষ্ণচূড়া, একটি জারুল এবং একটি সোনালু গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্ল্যা আল মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





























