
টাঙ্গাইলে জুয়া খেলার সময় সদর উপজেলা বিএনপির সভাপতিসহ ৩৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাব থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী রয়েছেন। এসময় ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা এবং ১৬ সেট তাস উদ্ধার করা হয়। পরে রাতেই সেনাবাহিনী আটকদের টাঙ্গাইল সদর মডেল থানায় হস্তান্তর করে।
জুয়া খেলার আসর থেকে আটককৃত বাকীরা হচ্ছেন-১/ রক্ষিত বিশ্বজিৎ(৫৫),পিতা বিধুন ভূষণ লক্ষ্মী,কালিবাড়ি, ২/শাহ আলম খান মিঠু (৫৫),পিতা আব্দুর সবুর খান (বির বিক্রম) পূর্ব আদালত পাড়া, ৩/জসিম উদ্দিন (৫৭),পিতা মৃত কোবাদা আলি,পার দিঘুলিয়া, ৪/গোলাম মাওলা(৪৮),পিতা আবদুল কাদের,বাঘিল,
শাহিন আহমেদ (৫০),পিতা মৃত বদিল আহমেদ থানা পাড়া,৫/আবু জাফর খান (৪৪),পিতা আমজাদ হোসেন,থানা পাড়া, ৬/আব্দুর রশিদ (৫৫),পিতা হাজি মোহাম্মদ ওমর আলী,বিশ্বাস বেতকা , ৭/মঈন খান (৬০),পিতা মৃত খাদেম আলী, আকুর টাকুরপাড়া, ৮/মোস্তফা কামাল (৫৮)
পিতা মৃত ইসমাইল, করটিয়া,৯/বিশ্বনাথ ঘোষ (৫৪),পিতা মৃত মন্টু চন্দ্র ঘোষ, সাবালিয়া,১০/একে এম মাসুদ (৫৫),পিতা মিনহাজ,সাবালিয়া, ১১/শিপন (৫৮),পিতা মৃত শামসুল হক,বিশ্বাস বেতকা,১২/শফিকুল ইসলাম(৬০),পিতা মৃত শহীদুল্লাহ, আকুর টাকুরপাড়া, ১৩/এস এম ফরিদ আমিন (৫৫),পিতা মৃত নুরুল আমিন, বেপারী পাড়া ১৪/কবির হোসেন,(৫০), পিতা মৃত জসীমউদ্দীন,আকুর টাকুরপাড়া,১৫/মোশারফ উদ্দিন (৫০),পিতা মৃত রফিক উদ্দিন, আদালত পাড়া, ১৬/হাবিল উদ্দিন (৪০),পিতা মৃত আব্দুল হানিফ, ঘারিন্দা, ১৭/মহব্বত আলী (৫৫),পিতা মৃত শওকত, বিশ্বাস বেতকা,১৮/জাহিদ (৪৪)পিতা :মৃত মজিদ, আকুর টাকুর পাড়া, ১৯/প্রিন্স খান (৬৫)পিতা মনিরুজ্জামান, থানাপাড়া, ২০/সৈয়দ শামসুদ্দোহা (৪৫)পিতা :মৃত কামরুল, থানাপাড়া, ২১/রফিকুল (৫৫)পিতা আলিম আদালত পাড়া,২২/বিশ্বজিৎ (৪৫)পিতা :বিজু, বানিয়াবাড়ি, ২৩/সাদেকুর(৫০),পিতা :গোলাম রব্বানী, পাড় দিঘুলীয়া, ২৪/সেলিম (৪৫),পিতা আব্দুর রশিদ, কাজিপুর, ২৫/হাসান আলী (৫০),পিতা :ফেরদৌস, পূর্ব আদালত পাড়া,২৬/রফিক (৪০)
পিতা মৃত জসিম,বিশ্বাস বেতকা, ২৭/শাহ আলম (৫৫),পিতা :সবুর খান, পূর্ব আদালত পাড়া,২৮/সিরাজুল (৪৫),পিতা মৃত রফিক,পূর্ব আদালত পাড়া, ২৯/আশিকুর রহমান (৪৬),পিতা :রউফ,বিশ্বাস বেতুকা,৩০/শফিক (৫২)
পিতা মৃত সেফাত আলী,আদি টাঙ্গাইল,৩১/আখতারুজ্জামান (৪৩),পিতা :মৃত গফুর,বিশ্বাস বেতকা,৩২/আরমান (৪৩),পিতা মৃত শওকত,আশেকপুর,৩৩/শামসুল (৫৬)পিতা মিরাজুল,ছয়আনি পুকুর পাড়।
একটি সূত্র জানায়, দীর্ঘদিন যাবত সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলীর নেতৃত্বে শহরের ভিক্টোরিয়া রোডস্হ শতাব্দী নামক ক্লাবে জুয়ার আসর চলে আসছিল। গভীর রাত পর্যন্ত সেখানে চলত জুয়া খেলা।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জাগো নিউজকে বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।





























