
আহম্মদ কবির স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জ মা মাছের অভয়ারণ্য খ্যাত,প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওরে আনসারদের যৌথ অভিযানে কোনাজালসহ দুটি নৌকা আটক করা হয়। শনিবার (৩০,নভেম্বর)সকালে টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রম রূপাবুই দাঁতভাঙা নামক এলাকায় দুটি কোনাজাল দিয়ে অবৈধভাবে মৎস্য নিধন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম এর নির্দেশে রামসিংহপুর ও গোলাবাড়ি আনসার ক্যাম্পের সদস্যরা কমিউনিটি গার্ডদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে দুটি কোনাজালসহ দুটি ইঞ্জিন চালিত নৌকা আটক করে। আটককৃত কোনাজাল ও নৌকা গোলাবাড়ি আনসার ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রামসিংহপুর আনসার ক্যাম্প কমান্ডার এপিসি মানিক মিয়া,গোলাবাড়ি ক্যাম্প কমান্ডার পিসি আনোয়ার হোসেন, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কোষাধ্যক্ষ আবুল কালাম।এছাড়াও আনসার সদস্য ও কমিউনিটি গার্ডের সদস্যরা উপস্থিত ছিল।এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম জানান দেশী মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ও টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।





























