
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার
সংরক্ষিত জলাভূমি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে মাছ ধরার ইলেক্ট্রিক শক মেশিন ও পরিযায়ী পাখিসহ তিন জন কে আটক করে,হাওর সংরক্ষণের দায়িত্বে থাকা আনসার সদস্যরা।শুক্রবার (৩,জানুয়ারি)ভোর রাতে টাঙ্গুয়ার হাওরের পাখির অভয়াশ্রম লেছুয়ামারা বিল থেকে পাখিসহ দুই শিকারী কে আটক করে,একই সময় হাওরের তেকুইন্যা বিল থেকে একটি ইলেক্ট্রিক শক মেশিনসহ আরো এক জেলে কে আটক করে টাঙ্গুয়ার হাওর সংরক্ষণের দায়িত্বে থাকা রামসিংহপুর আনসার ক্যাম্পের সদস্যরা। এসময় কমিউনিটি গার্ডের সদস্যরা সাথে ছিল।আটককৃত জেলে ও পাখি শিকারীরা তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল ইসলাম(২০) একই গ্রামের মনিরুদ্দিনের ছেলে আলামিন (২৪)এছাড়াও পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের আলীনুর এর ছেলে আতিকুল ইসলাম (২৮)।উপজেলা প্রশাসনের তথ্যসুত্রে জানাযায় আটককৃত পাখি শিকারী কামরুল ইসলাম(২০) ও আলামিন (২৪)এর বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এছাড়াও আতিকুল ইসলাম(২৮)এর বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম জানান আটককৃত পাখি শিকারী ও মৎস্য শিকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





























