
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃমা মাছের অভয়ারণ্য খ্যাত,প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় লক্ষাধিক টাকার চায়না দোয়ারি জাল জব্দ করেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়।
রবিবার (২ফেব্রুয়ারি)দিন ব্যাপী টাঙ্গুয়ার হাওরের তেকুইন্যা,বেরবেরিয়া সহ বিভিন্ন বিলে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ সরঞ্জাম চায়না দোয়ারি জাল জব্দ করে হাওর পাড়েই আগুনে পুড়ে ভস্মীভূত করেন তিনি।
এ ব্যাপারে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় রাষ্ট্রীয় স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল ০১৭২৫৭২৪৬০০





























