
আহম্মদ কবির স্টাফ রিপোর্টারঃপ্লাস্টিক দূষণ বন্ধ করি,পরিচ্ছন্ন টাঙ্গুয়া গড়ি এই স্লোগান কে সামনে রেখে জীববৈচিত্র্যের ভরপুর দেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে প্রশাসন। বুধবার(১২ফেব্রুয়ারি)দুপুরে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন,জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া। এর পুর্বে তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে,সিলেট বন বিভাগের বাস্তবায়নে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে টাঙ্গুয়ার হাওর ওয়াচ-টাওয়ার এলাকায় বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বন বিভাগের বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির।এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





























