
স্টাফ রিপোর্টারঃপ্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ও সংরক্ষিত জলাভূমি মা মাছের অভয়ারণ্য খ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার অবৈধ সরঞ্জাম কোনাজাল ও চায়না দোয়ারি জাল আটক করে ভ্রাম্যমাণ আদালত।জেলা প্রশাসকের মিডিয়া সেল এর তথ্যসুত্রে জানাযায় শনিবার ২১ডিসেম্বর জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া এর নির্দেশে টাঙ্গুয়ার হাওরের সেকুইয়া,বেরবেরিয়া, রূপাবুই ও বালুয়ারডুবা সহ বিভিন্ন বিলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির।এসময় টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে নিষিদ্ধ সরঞ্জাম কোনাজাল ও চায়না দোয়ারি জাল দিয়ে মৎস্য আহরণ করার সময় প্রায় দুই লক্ষাধিক টাকার অবৈধ সরঞ্জাম আটক করে, গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুনে পুড়ে ভস্মীভূত করেন। স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসকের নির্দেশে আজকের এই অভিযান কে সাধুবাদ জানিয়ে বলেন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ও সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওরে সেই ২১বছর পূর্বে ইজারা প্রথার অবসান ঘটলেও টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রম রৌহা বিলের একাধিক অংশ বিভিন্ন নামে,চটানিয়া ও লেছুয়ামারা বিলের একাংশ গলাচিপা নামে ও মাছের অভয়াশ্রম তেকুইন্যা ও বালুয়ারডুবা বিলের একাধিক অংশ খাস কালেকশনের নামে জলমহাল বানিজ্যে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় দালাল চক্র।এবং বিলগুলোতে সীমানা নির্ধারণ করে অবৈধ সরঞ্জাম কোনাজাল ও চায়না দোয়ারি জাল দিয়ে অবাধে মৎস্য নিধন করছে হাওর পাড়ের একাধিক চক্র।এ বিষয়ে জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করেন তারা।





























