
স্টাফ রিপোর্টার
মা মাছের অভয়ারণ্য খ্যাত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৮লক্ষাধিক টাকার মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০এপ্রিল)রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক হাসিবুল তারেকসহ টাঙ্গুয়ার হাওরের দায়িত্বরত আনসার সদস্যদের সাথে নিয়ে এ অভিযান চালিয়ে টাঙ্গুয়ার হাওরের রৌহা,চটানিয়া ও লেছুয়ামারা বিল থেকে দুই হাজার মিটার চায়না দোয়ারি ও আড়াই হাজার মিটার মশারি নেট জাল জব্দ করে রাতেই হাওর পাড়ে আগুনে পুড়ে ভস্মীভূত করেন তিনি। এর পুর্বে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া'র নির্দেশে টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত বনাঞ্চল পুরান বাগের কান্দা ও পলিয়ার বিলের কান্দায় মহিষের খামার অপসারণ করতে অভিযান পরিচালনা করেন,এসময় তিনি মহিষের একাধিক স্থাপনা উচ্ছেদ করেন ও টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত বনাঞ্চল থেকে দ্রুত সময়ের মধ্যে মহিষ সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আবুল হাসেম জানান রাষ্ট্রীয় স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।





























