শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

টাঙ্গুয়ার হাওরকে সংকট মুক্ত করতে ব্যাতিক্রম উদ্যোগ

প্রকাশিত:মঙ্গলবার ০১ জুলাই ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০১ জুলাই ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃবিশ্ব ঐতিহ্য প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা,রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা,জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রকৃতি-ভিত্তিক জীবিকায়নে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জিইএফ সহায়তাপ্রাপ্ত প্রকল্প শুরু করেছে পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপি যৌথভাবে “টাঙ্গুয়া হাওর জলাভূমি ব্যবস্থাপনার জন্য জনগণ ভিত্তিক প্রকল্প” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ের সূচনা কর্মশালা ও পরামর্শ সভা অনুষ্ঠিত সোমবার (৩০ জুন) দিনব্যাপী। এর আগে রবিবার দিনব্যাপী সভা চলে তাহিরপুর উপজেলায়। গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-এর অর্থায়নে পরিচালিত ৫ বছর মেয়াদি এ প্রকল্পের লক্ষ্য টাঙ্গুয়া হাওরে জলাভূমি সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা। এর আওতায় থাকবে সহ-ব্যবস্থাপনা, জলজ বন ও জীববসতি পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ আর বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করা। প্রকল্পটি বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ শাসন ও প্রকৃতি-ভিত্তিক সমাধানে প্রতিশ্রুতির প্রতিফলন। স্থানীয় উদ্বেগ ও সম্ভাব্য সমাধান কর্মশালায় অংশগ্রহণকারীগন হাওরের নাজুক প্রতিবেশব্যবস্থার জন্য হুমকিস্বরূপ অনেক সমস্যার কথা তুলে ধরা হয়। তন্মধ্যে- বিধ্বংসী মাছ ধরার উপকরণ (কারেন্ট জাল, লেজার লাইট) ব্যবহার, অবৈধ পাখি শিকার, কান্দা এলাকায় কৃষি সম্প্রসারণ ও ভূমি ব্যবহার পরিবর্তন, পলি জমে যাওয়া ও ক্ষতিকর খনন কার্যক্রম, নিয়ন্ত্রণহীন হাউসবোট পর্যটনের কারণে প্লাস্টিক, মানব বর্জ্য, শব্দ ও আলো দূষণ, গবাদিপশুর অতিরিক্ত চারণ ও অনিয়ন্ত্রিত হাঁস পালন, পর্যাপ্ত আইন প্রয়োগের ঘাটতি, স্থানীয় দরিদ্র জনগণ ও জেলেদের জন্য বিকল্প জীবিকার অভাব ইত্যাদি। স্থানীয় স্তর থেকে প্রস্তাবিত করণীয় এই সমস্যা সমাধানে অংশগ্রহণকারীরা নিম্নলিখিত জরুরি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। দায়িত্বশীল পর্যটনের জন্য নির্দেশিকা প্রণয়ন ও হাউসবোটের সংখ্যা হ্রাস, মানুষ্য সৃষ্ট বর্জা ও প্লাষ্টিক বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা নির্মাণ, প্রজনন মৌসুমে মাছ ধরার উপর মৌসুমি নিষেধাজ্ঞা জারি, স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ জোরদার, পাখি-মাছ সংরক্ষণের জন্য অভয়ারণ্য ঘোষণা এবং জলজ বন পুনরুদ্ধার, দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনায় জন-ব্যক্তি-সম্প্রদায় অংশীদারিত্বে কমিটি গঠন, “দূষণকারী-পরিশোধক নীতি” এবং প্রতিবেশ সেবা প্রদান বাবদ অর্থ প্রদানেরব্যবস্থা চালু, অবশিষ্ট বিলে ইজারা ব্যবস্থা পর্যায়ক্রম বাতিল, আয় সৃষ্টির সুযোগ তৈরি ও জীবিকা সহায়তা কার্যক্রম চালু, ট্যুর অপারেটর, পর্যটক, স্থানীয় প্রশাসন ও জনগণের জন্য সচেতনতামূলক প্রচারাভিযান শুরু। পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব প্রধান অতিথির বক্তব্যে ড. অঞ্জন কুমার দে বলেন- আমাদের কর্মকাণ্ড যেন হাওরের পরিবেশগত ধারণক্ষমতার বাইরে না যায় তা নিশ্চিত করতে হবে। ফ্রি রাইডিং ও অনিয়ন্ত্রিত পর্যটন এখন বড় হুমকি। দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বিশেষ অতিথির বক্তব্যে বলেন- প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ ও পরিবেশবান্ধব পর্যটনের জন্য যথাযথ নিয়ন্ত্রণ অপরিহার্য। ইউএনডিপি-এর প্রোগ্রাম স্পেশালিষ্ট মি. আরিফ ফয়সাল বলেন- অনিয়ন্ত্রিত হাউসবোট পর্যটন যদি অবিলম্বে নিয়ন্ত্রণে আনা না হয় এবং আইনের প্রয়োগ জোরদার না করা হয় তাহলে সংরক্ষণ প্রচেষ্টা ব্যর্থ হবে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মি. সোলায়মান হায়দার তাঁর বক্তব্যে নীলাদ্রি ও ওয়াচ টাওয়ার এলাকায় প্লাস্টিক-বর্জ্য দূষণ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। কর্মশালায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতিসংঘ সংস্থা, সুশীল সমাজ, শিক্ষাবিদ, এনজিও, গণমাধ্যম এবং বেসরকারি খাতের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।  অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি বাস্তবভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে, যা আগামী ৫ বছরে প্রকল্প বাস্তবায়ন ও তদারকিতে সহায়ক হবে। 


আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ