
নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ
তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সন্দ্বীপে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন সরকার। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য অফিসার আতিক উল্যাহ, প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুল হক ও পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মানস নন্দী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্বনাব রিগ্যান চাকমা। আরো উপস্থিত ছিলেন উপজেলা অফিসার্স ক্লাবের সেক্রেটারি আক্তারুজ্জামান সুজন ও পৌরসভা প্রকৌশলী মোর্শেদ আলম, গাছুয়া এ কে একাডেমির প্রধান শিক্ষক আমিনুর রসুল, গ্লোবাল টেলিভিশনের রিয়াদুল মামুন সোহাগ প্রমূখ। স্কুল পর্যায়ে গাছুয়া এ কে একাডেমি কে পরাজিত করে সন্দ্বীপ আনন্দ পাঠশালা চ্যাম্পিয়ন হয়। আর কলেজ পর্যায়ে উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ কে পরাজিত করে সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।





























