
মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুর বাস্তহারা বাসিন্দা রুবেল হত্যায় জড়িতদের ফাঁসি ও পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের মা পেয়ারা বেগমসহ পরিবার ও এলাকাবাসী।
বুধবার বিকেলে উপজেলার গাজীপুরস্থ গৌরীপুর-হোমনা সড়ক অবরোধ করে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।
মানববন্ধনে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করে বক্তব্য দেন, নিহতের মা পেয়ারা বেগম, স্ত্রী শশি আক্তার, ভাই জিয়া, বাস্তহারাবাসী নজরুল ইসলাম, শাহজাহান, নুরা মিয়া, শাহ আলী, হারুন মিয়া, রেখা বেগম, বৃষ্টি আক্তার, সিলত বেগম, নারগিস আক্তার প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় রুবেলকে ডেকে নিয়ে হাতুরি পেটা ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে বন্ধু মোহাম্মদ আলীসহ কয়েকজন। এঘটনায় জড়িত ৪ জন আসামিকে আটক করে কারাগারে পাঠানো হয়।





























