
মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাস উপজেলার সদর কড়িকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজাপুর গ্রামের বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকালে রাজাপুর গ্রামের কাশেম মেম্বারের বাড়িতে এ আলোচনা সভায় কড়িকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহর মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা।
এসময় কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলী হাসান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক আবুল কাশেম মেম্বার, সদস্য ওহিদ উল্লাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন হক বাবু, কড়িকান্দি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন শাকিল, জহির মোল্লা, বাতেন ভূইয়া, বিএনপি নেতা আনিছুর রহমান আজিম, পাষাণ মোল্লা, ও কামরুল ইসলামসহ কড়িকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজাপুর গ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় সভাপতি অত্র ওয়ার্ডের সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক ২জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থীতা হওয়ার ইচ্ছা পোষণ করেন।





























