
মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা বাজারে আগুনে পুরে এক ব্যাবসায়ীর আনুমানিক ৫৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায় শেরে বাংলা সড়কে স্বর্ণকার পট্টি, মনির সরদারের মার্কেটে ০৯/০৫/২০২৫ তারিখ শুক্রবার দিবাগত রাতে আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে আগুন লেগেছে, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও পুলিশ, গটনাস্থলে এসে কিছুক্ষনের ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে সাফিন টেলিকম নামের একটি দোকান আগুনে পুড়ে পুরোটাই ছাই হয়ে যায়। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে বলে ধারণা করা হয়েছে।
সাফিক টেলিকমের মালিক মোঃ সজিব গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে যাই শুক্রবার দোকানে আসিনি, আমার ব্যক্তিগত কাজের জন্য চন্ডিপুর গেছিলাম, সেখান থেকে বিকেলে বাড়িতে আসি, আর রাতে ঘুমোতে যাবার আগে প্রতিদিনের ন্যায় দোকানের সিসিটিভি চেকরলে অন্ধকার দেখতে পাই, তখন খোঁজ নিয়ে জানতে পারি মার্কেটে আগুন লেগেছে, তাৎক্ষণিক ভাবে চলে আসি। ততক্ষণে সবকিছুই শেষ।সজীব গাজী আরো বলেন, আমি মোবাইল এক্সেসরিজ, ৬টি কোম্পানীর ডিলার, সকল ধরনের মোবাইল এক্সেসরিজের মাল ও বাটন মোবাইল বিক্রি করতাম, সব মিলিয়ে আনুমানিক ৫৫ লক্ষ টাকার অধিক মালা মাল ছিল। আমার সারা জীবনের সর্বোচ্চ টুকু হারিয়ে ফেললাম এখন আমি নিশ্ব। সজীব গাজীর সর্বোচ্চ হারিয়ে সে এখন দিশেহারা।





























