
মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মেজবাহ্ উদ্দিন এর উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভান্ডারিয়ার ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে,উক্ত ইউনিয়নের সকল ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মেজবাহ্ উদ্দিন ২২/০১/২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৬ ঘটিকায় এক সংবাদ সম্মেলন করেন।
এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন অভিযোগ করেন, ২১/০১/২০২৫ইং তারিখ দুপুর আনুমানিক ২.২০মিনিটের সময় ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়ান পরিষদ থেকে অফিসিয়াল কাজের জন্য ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় যায় এবং অফিসিয়াল কাজ শেষে নিজস্ব মটর সাইকেল যোগে তার মটরবাইক চালক সহ ০৩ জন সাথীকে সাথে নিয়ে বাড়ী ফেরার পথে ভান্ডারিয়ার দক্ষিণ শিয়ালকাঠী নতুন বাইপাস মোরে তিন মাস পূর্বে তার নিকট ১০,০০,০০০/- (দশ লক্ষ টাকা) চাঁদা দাবী করা কিছু সংখ্যক সন্ত্রাসী বাহিনী অনুমানিক ০২.৩০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌঁছামাত্র ঐ স্থানে পূর্ব হইতে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাহাদের সাথে অজ্ঞাত নামা লোক জন সহ বেআইনী জনতাবদ্ধে একত্রিত হইয়া তার পথ রোধ করিয়া তার উপরে হামলা করে।
সন্ত্রাসীরা তাহাদের হাতে জি আই পাইপ এবং লোহার রড দিয়া তার উপরে হামলা চালায়।এবং কতিপয় সন্ত্রাসীরা তার সাথে থাকা হ্যান্ড ব্যাগে রক্ষিত নগদ ৩,০৭,০০০/-(তিন লক্ষ সাত হাজার) টাকা জোর করিয়া নিয়া যায়। ঐ সময় সন্ত্রাসী দের কার্যকলাপের প্রতিবাদ করিলে তার সাথীদের মারপিট করে। ঐ সময় সে ডাকচিৎকার করিলে এলাকার লোকজন আগাইয়া আসে তখন সন্ত্রাসীরা জীবন নাশের হুমকি দিয়া মটর সাইকেল যোগে স্থান ত্যাগ করে।
তিনি এ ঘটনায় ১২ জনকে নামীয় এবং ২০-২৫ জন অজ্ঞাত নামা আসামী করে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার এজাহার ভুক্ত আসামী রানা কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, মো. আবু হানিফ খলিফা ও নজরুল ইসলামকে আমি চিনি বাকীদের আমি দেখলে চিনব। আমার সঙ্গে থাকা ব্যক্তিরা সবাইকে চিনে তাদের কাছ থেকে আমি নাম সংগ্রহ করেছি।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনওয়ার জানান,এ ঘটনায় ভাণ্ডারিয়া একটি মামলা দায়ের করা হয়েছে। এবং রানা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রের কাছে এর সুষ্ঠ বিচার দাবী করেন।





























