শিরোনাম
ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন কালিগঞ্জ-আশাশুনিকে সন্ত্রাস-দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে: এমপি মুহাদ্দিস রবিউল বাসার সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান,এম পি ডাঃ জীবন
শনিবার ২১ মার্চ ২০২৬
শনিবার ২১ মার্চ ২০২৬

ভোমরায় শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি : চেয়ার চিরস্থায়ী করতে মরিয়া আওয়ামী নেতা বাবলু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি : ভোমরা স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র না মেনে চেয়ার চিরস্থায়ী করতে মরিয়া হয়ে উঠেছে পতিত আওয়ামীলীগ সরকারের দোসর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আশরাফুল ইসলাম বাবলু। নিজের আখের গোছাতে প্রকৃত শ্রমিক বাদ দিয়ে ব্যবসায়ী এবং তার আত্নীয় স্বজন, বন্ধুসহ প্রতিবেশীদের ভোটার বানিয়েছেন। তার কর্মকান্ডে ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা অতিষ্ঠ হয়ে পড়েছে। তার হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শ্রমিকরা। শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে দেড়শো জন অশ্রমিক ভোটার বানিয়ে নিজের পকেট থেকে মাসিক চাঁদা পরিশোধ করে। তারা শুধু নির্বাচনের দিন বন্দরে ভোট দিয়ে যায়। তারা বন্দর সংশ্লিষ্ট কোন কর্মে জড়িত না। আর এই অশ্রমিকের ভোটে সভাপতি পদ বাগিয়ে নেয় বাবলু। শুধু তাই নয়, ভোটের আগের রাত্রে বাবলু মনোনীত প্রার্থীদের প্রতিকে টিক চিহ্ন দেয়া নমুনা ব্যালট দিয়ে আসে। সেখানেই সেসব অশ্রমিকরা ভোট দিয়ে আসে। ফলে বাবলুর প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ অন্যান্য প্রার্থীদের কৌশলে ক্ষতি করা হয় বলে অভিযোগ রয়েছে। বাবলুর বানানো ভোটারদের কারনে প্রকৃত শ্রমিকদের মতামতের বহিপ্রকাশ হচ্ছে না। ফলে এ শ্রমিক ইউনিয়নে নতুন করে কোন প্রার্থী ভোটে অংশ নিতে অনিহা প্রকাশ করছে। এর আগে ২০১৮ সালে প্রকৃত শ্রমিকদের বাদ দিয়ে অশ্রমিকদের ভোটার করার কারনে বাবলুকে মনোনয়নপত্র নির্বাচন কমিশন অফিসে জমা দিতে বাধা দেন কর্মরত শ্রমিকরা। পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তুলেও আওয়ামীলীগের ক্যাডারদের প্রভাবে প্রকৃত শ্রমিকরা তাদের দাবি আদায়ে ব্যর্থ হন। বর্তমানেও ওইসহ অশ্রমিকদের বাদ দিয়ে প্রকৃত শ্রমিকদের ভোটার তালিকায় অন্তভুক্তির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন তারা। ২০২১ সালের ভোটের পূর্বে বাদপড়া প্রকৃত শ্রমিকরা ভোটার তালিকায় নাম তুলতে ইউনিয়ন অফিস ঘেরাও করে। সে সময় ইউনিয়নের সভাপতি এই বাবলু জানায়, ভোটের পরে ছাড়া আর কারো নাম তালিকায় উঠবেনা। কিন্তু ভোটের পরে সে প্রতিশ্রুতি রাখেননি। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে পুনরায় প্রকৃত শ্রমিকদের ভোটার তালিকায় অন্তর্ভূক্তির দাবি জানালে একই ভাবে এড়িয়ে যাচ্ছেন ক্ষমতা লোভী বাবলু। শ্রমিকরা জানান, ভোটার তালিকা বানানো, তালিকায় নাম দেয়া এবং ছাঁটাই করা একমাত্র তার ইচ্ছাতেই হয়। গঠনতন্ত্র তার কাছে কিছুই না। শ্রমিকরা চায় অশ্রমিকদের বাদ দিয়ে প্রকৃত শ্রমিকদের নিয়ে একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রনয়ন করা, ফ্যাসিস্ট দোসরের বেড়াজাল থেকে বেরিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন। এদিকে ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতির পদ ব্যবহার ও তৎকালীন এমপি মীর মোস্তাক আহমেদ রবির ছত্র-ছায়ায় থেকে দলীয় প্রভাব বিস্তার করায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। কৌশল করে দীর্ঘ দিন সভাপতি থাকায় শ্রমিক ইউনিয়নে তার একচ্ছত্র আধিপত্য মেনে নিত মুখ বুজে। ২০১৮ সাল পর্যন্ত এ ইউনিয়নের তালিকাভুক্ত সক্রিয় শ্রমিক হাড়দ্দহা গ্রামের আব্দুল আলীম বলেন, আমি আগের নির্বাচনগুলোতে ভোট দিয়েছি। নিয়মিত মাসিক চাঁদা দেয়ার রশিদ আছে। ২০১৮ সালের নির্বাচনে যখন আমি বাবলুর বিরুদ্ধে প্রার্থী হতে ঘোষণা দিলাম তার কয়েকদিন পরেই শুনলাম ভোটার তালিকা থেকে আমার নাম কেটে দেয়া হয়েছে। সেসময় আমাকে প্রার্থী তো দূরের কথা, ভোটও দিতে দেয়নি বাবলু। শুনেছি আমার সিরিয়াল নাম্বারে অন্য মানুষের নাম লেখা। মোট কথা, বাবলুর বিরুদ্ধে গেলেই জেডিএলের গঠনতন্ত্র না মেনে তাকে ইউনিয়ন থেকে বাদ দেয়া হয়। শ্রমিকরা জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর প্রায় ২/৩ মাস বাবলু বন্দরে উঠেনি। পালিয়ে নিজেকে আত্মরক্ষা করেছে। রাজনৈতিক এ পট পরিবর্তনে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই সভাপতির চেয়ারে বসে নিজের চেয়ার রক্ষায় বিভিন্ন ষড়যন্ত্র অব্যহত রাখে। অবসরপ্রাপ্ত সেনাসদস্য ভুক্তভোগী হাসানুজ্জামান বাবলু বলেন, বন্ধুত্বের সম্পর্কের জেরে ব্যবসার পার্টনার করার প্রতিশ্রুতি দিয়ে আমার নিকট থেকে ৪৫ লাখ টাকা হাতিয়ে নেয় বাবলু। তবে কিছুদিন তার সাথে রেখে শ্রমিক ইউনিয়নের সদস্য বানায়। পরে অবৈধ ব্যবসার সাথে বাবলুর জড়িত থাকার কথা জানতে পেরে আমি সরে এলে আমাকে টাকা ফেরত না দিয়ে ইউনিয়ন থেকে সরিয়ে দেয়। ইচ্ছামত সদস্য বানানো আর বাদ দেয়া বাবলু একহাতের খেল। তিনি আরো জানান, প্রশাসনের হাত থেকে বাঁচার জন্য আশরাফুল ইসলাম বাবলু শ্রমিক ইউনিয়নের চেয়ারকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে স্বর্ন চোরাচালান, ইয়াবা, ফেন্সিডিল, মদ ও গাঁজা ব্যবসা করার অভিযোগ আছে। তার এসব অবৈধ ব্যবসা চালিয়ে নিতে ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ের এই চেয়ারটা যে কোন মূল্যে তার চাই ই চাই। সাতক্ষীরার ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি: ১৯৬৪/০৯) সভাপতির চেয়ার ব্যবহার করে জিরো থেকে হিরো হয়েছেন হাড়দ্দহা গুচ্ছ গ্রামের আশরাফুল ইসলাম বাবলু। স্বর্ণ চোরাকারবারী এই বাবলু ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় দলের প্রভাব আর শ্রমিক ইউনিয়নের চেয়ার ব্যবহার করে হয়েছেন কোটিপতি। গাড়ী, বাড়ী থেকে শুরু করে কিনেছেন কয়েক কোটি টাকার জমি। আওয়ামীলীগ সরকারের পতনের পর কয়েকমাস পালিয়ে থাকলেও পরিস্তিতি স্বাভাবিক হওয়ায় এলাকায় ফিরে প্রভাব বিস্তারের পায়তারা চালাচ্ছেন বাবলু। অবিলম্বে ওই ফ্যাস্টিটের দোসর চেয়ার লোভী বাবলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি: ১৯৬৪/০৯) সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শ্রমিকরা।


আরও খবর




নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ

আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর

দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান

​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা

সৌদি আরবের সাথে মিল রেখে পত্নীতলায় শতাধিক মানুষের ঈদ উদযাপন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ আদায় করলো ঈদের নামাজ