শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে নারীর মৃত্যু
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

৫৩ বৎসরেও মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি,সংবাদ সম্মেলনে কাজী দ্বীন মোহাম্মদ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোতালেব হোসেনঃ(কুমিল্লা):

একাত্তরের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার।

দুঃখজনক হলেও সত্য ৫৩ বৎসরেও মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। জাতির কাংখিত স্বপ্নের বাংলাদেশ গড়তে ২০২৪ এর ৫ আগষ্ঠ ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়।

৬ ডিসেম্বর শুক্রবার কুমিল্লা মহানগরীর জামায়াতে ইসলামির কর্মী সম্মেলন উপলক্ষে আজ বুধবার(৪ ডিসেম্বর) কুমিল্লা টাউন হল অডিটরিয়ামে  আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখার আমীর কাজী দ্বীন মোহাম্মদ। 


তিনি আরো বলেন, জগদ্দল পাথরের মত ফ্যাসিবাদ জাতির উপর চেপে বসেছিল। গণতন্ত্রকে তারা নস্যাৎ করেছিল, ফলে মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলেছিল। বিরোধী মতের মানুষ ও বিরোধী দলকে দমনে ব্যস্ত ছিল আওয়ামী স্বৈরাচার। জামায়াতসহ অন্যান্য বিরোধী দলকে রাজপথে মিছিল, মিটিং, শোভাযাত্রা সহ কোন কর্মসূচী পালন করতে দেয়নি আওয়ামী রেজিম। প্রায় ১৯ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে কর্মী সম্মেলন করতে যাচ্ছে। সর্বশেষ ২০০৫ সালে কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন জোট সরকারের শিল্পমন্ত্রী ও আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী (র.)। 

স্বৈরাচার হাছিনা সরকার মিথ্যা অজুহাতে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে

ফাঁসিতে ঝুলিয়ে হত্যা  করে। একই ভাবে পৈশাচিক কায়দায় বিচারের নামে প্রহসনের মাধ্যমে তৎকালীন সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী কে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করে কারাগারে বন্দি থাকা অবস্থায় বিনা চিকিৎসা ও নির্যাতনের শিকার হয়ে শহীদ হন জামায়াতের সাবেক আমীর ও ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযম, ইসলামী স্কলার বিশ্ববরেণ্য আলেমে দ্বীন জামায়াতের নায়েবে আমীর আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (সাবেক এমপি) ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক নাজির আহমদ, মাওলানা আব্দুল খালেক মন্ডল। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।


সংবাদ সম্মেলনে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্থাপিত বাংলাদেশ দূতাবাসের সহকারি হাইকমিশন অফিসে ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

তিনি বলেন,

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, গত ২ ডিসেম্বর সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় স্থাপিত বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশন অফিসে উগ্রবাদী সংগঠন হিন্দু সংঘ সমিতির সদস্যরা সম্পূর্ণ অন্যায় ভাবে আক্রমণ চালিয়ে অফিস তছনছ করে ফেলেছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের এহেন কর্মকান্ডে আমরা তীব্র নিন্দা জানাই। স্বাধীন দেশের দূতাবাসের যাবতীয় নিরাপত্তা বিধান করা ঐ দেশের সরকারের এ ঘটনার বিরুদ্ধে রুখে দাড়াতে জাতীয় ঐক্য গড়া এখন সময়ের প্রয়োজন।

আমরা আশা করছি আমাদের এই কর্মী সম্মেলন এক বিশাল জনসমুদ্রে রূপ নিবে।

তিনি আরো বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর সাধারণ মানুষ জামায়াতকে হৃদয়ে ধারণ করে। সে সকল মানুষও এই সভায় যোগ দিবে দলে দলে। এতে করে আমরা ভাবছি কর্মী সম্মেলন লোকে লোকারণ্য হয়ে টাউন হল মাঠ, কান্দিরপাড় ও আশপাশের এলাকা জনস্রোতে পরিণত হবে। ১০ হাজারের ও বেশি মহিলা কর্মী সম্মেলনে উপস্থিত হওয়ার প্রস্তুতি ইতোমধ্যে নিয়েছেন। মহিলাদের বসার ব্যবস্থা করা হয়েছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সেখানেও যাবতীয় নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আরো জানান, এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি কুমিল্লার কৃতি সন্তান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাহুম ও মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রব ও ঢাকসুর সাবেক ভিপি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসীম উদ্দিন সরকার।


কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সোহেল বলেন, “দীর্ঘ দিন কুমিল্লায় বড় কোন কর্মী সম্মেলন হয়নি। এবার আমরা অন্তত ২৫ হাজার নেতাকর্মীর উপস্থিতি আশা করছি। এ সম্মেলন কর্মী সমাবেশ হলেও এটি বিশাল জনসভায় রূপ নিতে পারে।


এ সময় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা দক্ষিন জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট,উত্তর জেলা আমীর আব্দুল মতিন,মহানগরী জামায়াতের নায়েবে আমীর যথাক্রমে মো:মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগর জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান। কাউন্সিলর মোশারফ হোসাইন,নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ।


আরও খবর




"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান

পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ

পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত

সুবিধাভোগীদের মাঝে ছাগল ও অনুদান বিতরণে হুইপ আখতারুজ্জামান মিয়া

ঈদের আনন্দ নয়, বাওয়ালি পরিবারগুলো নীরব কান্নায় দিন পার করছে

নাঙ্গলকোটে হাজী আব্দুস ছাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ধুনট বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সুপারের পরিদর্শন

ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিতর্ক: বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ প্যানেল চেয়ারম্যানের

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চন্দনাইশে জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফে কাল ৯টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে

ফতুল্লায় গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডা. নুর উল্লাহ রায়হান

পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ

পত্নীতলায় নজিপুর উচ্চ বিদ্যালয়ের এলামনাই গঠনের লক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত