
মোহাম্মদ নান্নু মৃধা,(শরীয়তপুর)প্রতিনিধি।এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জুলাই বিপ্লবের ‘তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শিধলকুড়া ইউনিয়ন পরিষদ একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন ডামুড্যা পৌরসভা একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)মোঃ আব্দুল মালেক। এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল সিকদার,,প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল হক, সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন।





























