
মোঃ শাকিল প্রধানঃ
গজারিয়ায় রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১দফার লিফলেট বিতরণ করা হয়। বুধবার দুপুরে উপজেলার বালুয়াকান্দি এলাকার মেঘনা ফেরীঘাট বাজারে এই র্যালী ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সিনি:যুগ্ম মো:মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের মাঝে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো:রফিকুল ইসলাম (ভিপি মাসুম),এম ইসহাক আলী চেয়ারম্যান, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। এ সময় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এর পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
র্যালী ও লিফলেট বিতরণ কার্যক্রম শেষে প্রায় শতাধিক গাছের চারা রোপণ করা হয়।





























