শিরোনাম
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

গঙ্গাচড়ায় কালবৈশাখী ঝড়,ব্যাপক ক্ষয়ক্ষতি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়ায় বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে উপজেলার ৯ টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।


শনিবার রাত ১০ টায় ঘটে যাওয়া এই কালবৈশাখী ঝড়ে শতশত কাঁচাপাকা বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। বিপুল পরিমানে গাছপালা উপড়ে পড়েছে। বৈদ্যুতিক খুঁটিসহ তার ছিড়ে গেছে। কালবৈশাখী ঝড়টি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়।

রাত থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কখন চালু হবে বলতে পারছেনা সংশ্লিষ্ট কেউই। এদিকে শতশত একর জমির ভুট্টা ও খাদ্য শস্য মাটিতে লুটে পড়েছে। উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিভিন্ন এলাকায়  সরেজমিনে গিয়ে দেখা যায় শতশত বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


কারও ঘর সম্পূর্ণ মাটিতে পড়ে গেছে কাহারও বা ঘরের চালা উড়ে গেছে। কাহারও বেড়া ভেঙে গেছে। আম, কাঠাল সহ বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙে গেছে ও উপড়ে পড়েছে।


উত্তর কোলকোন্দ গ্রামের লিঠনের প্রায় ১ একর জমির ভুট্টা মাটিতে লুটে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিভিন্ন ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে শনিবার রাতের কালবৈশাখী ঝড়ে প্রায় ১ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে  ভুক্তভোগি পরিবারের খোঁজ খবর নেন।


উপজেলা নির্বাহী অফিসার কোলকোন্দে একটি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে গিয়ে বলেন  প্রাথমিকভাবে উপজেলায় প্রায় ১হাজার পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওযার খবর পাওয়া গেছে। রাস্তা -ঘাটেও গাছপালা ভেঙে পড়েছে এগুলো আমরা সড়িয়ে ফেলছি।


এসময় তিনি বলেন প্রাথমিকভাবে আমরা ক্ষতিগ্রস্তদের ঢেউটিন, শুকনা খাবার ও চাল দিচ্ছি। এরপর ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের পূনর্বাসনের ব্যাবস্থা করা হবে।


আরও খবর




দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে

সেরে উঠছেন মির্জা আব্বাস, দোয়া চায় পরিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য হয়ে ‍উঠছে রাজধানী

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ

'তেল নেই' লেখা সাইনবোর্ড ঝুলছে রাজধানীর অধিকাংশ তেলপাম্পে

আলোচিত জেনারেল মাসুদকে গ্রেফতার সরকারের ভালো সূচনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের

অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী

কিউলেক্সে অতিষ্ঠ ঢাকাবাসী, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান আইজিপির

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক কেএম আনোয়ার হোসেন মেম্বর

লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত